প্রযুক্তি প্রতিযোগিতায় রোবোট্যাক্সি খাতে চীনের উত্থান

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

সোমবার, ২২ জুন ২০২৬, ১৭:৩৯

প্রযুক্তি প্রতিযোগিতায় রোবোট্যাক্সি খাতে চীনের উত্থান
ছবি : টেকক্রাঞ্চ

বিশ্বজুড়ে স্বয়ংচালিত যান প্রযুক্তির প্রতিযোগিতা নতুন মাত্রা পাচ্ছে। সাম্প্রতিক এক এআইভিত্তিক সূচকে দেখা গেছে, রোবোট্যাক্সি খাতে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে এগিয়ে যাচ্ছে চীন। নতুন এই মূল্যায়ন প্রযুক্তি দৌড়ে শক্তির ভারসাম্য বদলের ইঙ্গিত দিচ্ছে।

গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠান অটনমি এআই একটি জেনারেটিভ এআই প্ল্যাটফর্ম ব্যবহার করে এই সূচক তৈরি করেছে। বিভিন্ন উন্মুক্ত ডেটাবেস, সরকারি প্রতিবেদন, আর্থিক নথি ও শিল্পখাতের তথ্য বিশ্লেষণ করে কোম্পানিগুলোর কার্যক্রম, আয়, অংশীদারিত্ব, উৎপাদন সক্ষমতা ও নিরাপত্তা রেকর্ড মূল্যায়ন করা হয়েছে। প্রতি ১২ ঘণ্টা পরপর সূচকটি হালনাগাদ করা হয়।

সর্বশেষ তথ্যে দেখা গেছে, রোবোট্যাক্সি খাতে বাইডুর অ্যাপোলো গো শীর্ষে অবস্থান করছে। অল্প ব্যবধানে দ্বিতীয় স্থানে রয়েছে ওয়েমো। এরপর রয়েছে চীনের পনি এআই ও উইরাইড। টেসলা রয়েছে পঞ্চম অবস্থানে।

বিশ্লেষকদের মতে, চীনা কোম্পানিগুলোর দ্রুত প্রযুক্তিগত অগ্রগতি এবং বৃহৎ পরিসরে বাস্তব প্রয়োগই এই সাফল্যের মূল কারণ। শহরভিত্তিক পরীক্ষামূলক কার্যক্রম থেকে শুরু করে বাণিজ্যিক সম্প্রসারণ, সব ক্ষেত্রেই তারা এগিয়ে রয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রেও স্বয়ংচালিত যানবাহনের উপস্থিতি বাড়ছে। টেক্সাস অঙ্গরাজ্যে সাম্প্রতিক সময়ে ওয়েমো ও টেসলার নিবন্ধিত যানসংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। জুক্সও তাদের বহর বাড়াচ্ছে, যদিও এখনো পূর্ণাঙ্গ বাণিজ্যিক সেবা চালু করতে পারেনি।

এ ছাড়া এভরাইড, নুরো ও ভক্সওয়াগনের সহযোগী মোইয়া তাদের কার্যক্রম স্থিতিশীল রেখেছে।

খাতসংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই সূচক স্বয়ংচালিত প্রযুক্তির বৈশ্বিক প্রতিযোগিতাকে আরও স্বচ্ছভাবে তুলে ধরবে । একই সঙ্গে ভবিষ্যতে বিনিয়োগ ও নীতিনির্ধারণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন