ভোটারদের জন্য নতুন অ্যাপ: নির্বাচন সংক্রান্ত সব তথ্য এক জায়গায়
নির্বাচন কমিশন চালু করলো নতুন সরকারি অ্যাপ ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’। ভোটাররা এখন সহজেই জানতে পারবেন নির্বাচনের ফলাফল, ভোটকেন্দ্রের অবস্থান এবং প্রার্থীদের বিস্তারিত তথ্য।
অ্যাপটির মাধ্যমে নিজের ভোটকেন্দ্র খুঁজে পাওয়া, লাইভ আপডেট দেখা এবং আগের নির্বাচনের পরিসংখ্যান জানা সম্ভব। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন। এই ভিডিওতে জানুন কীভাবে অ্যাপটি ব্যবহার করে ভোট সংক্রান্ত তথ্য সরাসরি পাওয়া যাবে।