ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোর ২০২৬ পর্দা নামল জমজমাট আয়োজনে
চার দিনের জমজমাট আয়োজন শেষে পর্দা নামল ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬। রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত এই মেলায় রেকর্ডসংখ্যক দর্শনার্থীর উপস্থিতি, প্রযুক্তিপণ্যের ব্যাপক বিক্রি এবং ব্র্যান্ডিং সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন আয়োজক ও অংশগ্রহণকারীরা।
বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) ও আইসিটি বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলায় স্মার্টফোন, ল্যাপটপ, ডিজিটাল ডিভাইস, টেলিকম ও ইনোভেশনভিত্তিক প্রযুক্তির প্রদর্শনী ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দু। মেলায় শিক্ষার্থীদের জন্য ডিজিটাল ডিভাইস ফাইন্যান্সিং, স্মার্টফোন পেনিট্রেশন, টেলিকম খাতের ভূমিকা এবং ডিজিটাল অন্তর্ভুক্তি নিয়ে গুরুত্বপূর্ণ প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।
এই ভিডিওতে দেখুন:
- মেলার সারসংক্ষেপ
- ব্যবসায়ীদের প্রতিক্রিয়া
- বিক্রি ও দর্শনার্থীর চিত্র
- শিক্ষার্থী ও ডিজিটাল ডিভাইস ঋণ নিয়ে আলোচনা