এআইয়ের জন্য ৮ হাজার কর্মী ছাঁটাই! মেটার বড় সিদ্ধান্ত
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) খাতে বিপুল বিনিয়োগের কারণে বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের পথে যাচ্ছে মেটা প্ল্যাটফর্ম। প্রতিষ্ঠানটির প্রথম ধাপে, আগামী ২০ মে থেকে প্রায় ৮ হাজার কর্মী চাকরি হারাতে পারেন।
মার্ক জাকারবার্গ-এর নেতৃত্বে মেটা এখন এআই প্রযুক্তিকে কেন্দ্র করে ভবিষ্যৎ কৌশল সাজাচ্ছে। চলতি বছর শুধু এআই খাতেই তাদের ব্যয় হতে পারে প্রায় ১৩৫ বিলিয়ন ডলার, যা ২০২৮ সালের মধ্যে ৬০০ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।
বিশেষ করে যেসব বিভাগ সরাসরি এআইয়ের সঙ্গে যুক্ত নয়-যেমন সেলস, রিক্রুটমেন্ট, অপারেশনস-সেগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।
এই ভিডিওতে জানুন:
- কেন মেটা এত বড় ছাঁটাই করছে
- এআই বিনিয়োগের আসল কারণ
- ভবিষ্যতে চাকরির বাজারে কী প্রভাব পড়বে