কানাডায় নিষিদ্ধ হচ্ছে না! কঠোর নিরাপত্তা শর্তে চালু থাকবে টিকটক

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১৫:৪৯

কানাডায় টিকটকের ভবিষ্যৎ নিয়ে দীর্ঘদিন ধরে চলছিল নিরাপত্তা বিতর্ক। অবশেষে জাতীয় নিরাপত্তা পর্যালোচনা শেষ করে কানাডা সরকার জানিয়েছে, নির্দিষ্ট কিছু কঠোর শর্ত মেনে দেশটিতে কার্যক্রম চালিয়ে যেতে পারবে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম টিকটক। কানাডা সরকার বলেছে, ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষা নিশ্চিত করতে টিকটককে নতুন নিরাপত্তা ব্যবস্থা চালু করতে হবে। পাশাপাশি অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের সুরক্ষায়ও নিতে হবে অতিরিক্ত পদক্ষেপ।

এছাড়া একটি স্বাধীন তৃতীয় পক্ষের সংস্থা নিয়মিতভাবে টিকটকের তথ্য ব্যবস্থাপনা ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করবে।
বিশ্লেষকদের মতে, ভবিষ্যতে তথ্য নিরাপত্তা ইস্যুতে টিকটককে আরও কঠোর নজরদারির মুখে পড়তে হতে পারে।