গুগল ডকসে হারানো লেখা ফিরে পাওয়ার সহজ কৌশল

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৬:২৬

গুগল ডকসে হারানো লেখা ফিরে পাওয়ার সহজ কৌশল

গুগল ডকসে গুরুত্বপূর্ণ লেখা মুছে গেলে বা ভুলভাবে সম্পাদনা হলে পুরোনো সংস্করণ ফিরিয়ে আনার সহজ সুবিধা রয়েছে, যা অনেকেরই অজানা।

পিসিওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, গুগল ডকসের ‘ভার্সন হিস্ট্রি’ সুবিধা ব্যবহার করে ডকুমেন্ট আগের সংস্করণ দেখা ও প্রয়োজন হলে ফিরিয়ে আনা যায়। ফলে ভুল করে লেখা মুছে গেলে বা বড় ধরনের পরিবর্তনের পর আগের অবস্থায় ফিরে যাওয়া সম্ভব।

এ সুবিধা ব্যবহার করতে গুগল ডকসের ডকুমেন্ট খুলে ফাইল > ভার্সন হিস্ট্রি > সি ভার্সন হিস্ট্রি অপশনে যেতে হবে। এরপর স্ক্রিনের ডান পাশে তারিখ ও সময় অনুযায়ী ডকুমেন্টের পুরোনো সংস্করণগুলো দেখা যাবে।

যেকোনো পুরোনো সংস্করণে ক্লিক করলে সেই সময় ডকুমেন্টটি কেমন ছিল, তা দেখা যায়। একই ডকুমেন্টে একাধিক ব্যক্তি কাজ করলে কে কখন পরিবর্তন করেছেন, সেটিও আলাদা রঙের মাধ্যমে বোঝা যায়।

প্রয়োজনীয় পুরোনো সংস্করণ পাওয়া গেলে রিস্টোর দিস ভার্সন অপশনে ক্লিক করে সেটি ফিরিয়ে আনা যাবে। এতে বর্তমান নথির জায়গায় নির্বাচিত পুরোনো সংস্করণটি চলে আসবে।

তবে পুরো ডকুমেন্ট আগের অবস্থায় ফিরিয়ে নিতে না চাইলে পুরোনো সংস্করণের আলাদা কপি তৈরি করা যায়। এতে বর্তমান লেখায় পরিবর্তন না করেই প্রয়োজনীয় অংশ উদ্ধার করা সম্ভব

গুরুত্বপূর্ণ ডকুমেন্টে বড় ধরনের পরিবর্তন করার আগে নির্দিষ্ট সংস্করণের নাম দেওয়ার অভ্যাসও কাজে আসতে পারে। ফাইল > ভার্সন হিস্ট্রি > নেম কারেন্ট ভার্সন অপশন থেকে ‘ফার্স্ট ড্রাফট’ বা ‘ফাইনাল ড্রাফট’ নামে সংস্করণ সংরক্ষণ করা যায়।

এভাবে গুরুত্বপূর্ণ সংস্করণগুলো সহজে শনাক্ত করা যায়। ভুল সম্পাদনা বা দুর্ঘটনাবশত লেখা মুছে যাওয়ার পর আগের কাজ খুঁজে পেতেও সুবিধা হয়।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন