যোগাযোগ প্ল্যাটফর্ম ডিসকর্ডে হঠাৎ বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩

যোগাযোগ প্ল্যাটফর্ম ডিসকর্ডে হঠাৎ বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা

জনপ্রিয় যোগাযোগ প্ল্যাটফর্ম ডিসকর্ডে বুধবার হঠাৎ বিভ্রাট দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যবহারকারী বিনামূল্যের বার্তা, ভয়েস ও ভিডিও সেবা ব্যবহারে সমস্যার কথা জানিয়েছেন। স্থানীয় সময় দুপুর ১২টার দিকে সমস্যার সূত্রপাত হয় এবং দ্রুতই এ নিয়ে ব্যবহারকারীদের অভিযোগ বাড়তে থাকে।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাসবারি পার্ক প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ডাউনডিটেক্টরে স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ডিসকর্ড নিয়ে প্রায় ৫০০টি অভিযোগ জমা পড়ে। একই সময়ে গুগলে ‘ডিসকর্ড আউটেজ’ বিষয়টিও আলোচনায় উঠে আসে।

ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি সমস্যা হয়েছে ডিসকর্ডের অ্যাপ ব্যবহারে। জমা পড়া অভিযোগের অর্ধেকের বেশি অ্যাপ-সংক্রান্ত। এছাড়া অনেকে ভয়েস কল করতেও সমস্যায় পড়েছেন।

প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত বিভ্রাট সমাধানের নির্দিষ্ট সময় জানানো হয়নি। তবে এ ধরনের প্রযুক্তিগত সমস্যা অনেক সময় দ্রুত সমাধান হয়ে যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন