অ্যাপলের নতুন পণ্যের রোডম্যাপ: ২০২৬ সালে আসছে বড় পরিবর্তন

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

সোমবার, ২ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:২৫

২০২৬ সালেই অ্যাপলের পণ্যের জগতে বড় চমকের আভাস মিলছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, ফোল্ডেবল আইফোন, স্মার্ট হোম হাব, স্মার্ট ডোরবেল এবং অগমেন্টেড রিয়েলিটি (এআর) চশমাসহ একাধিক নতুন ডিভাইস আনতে পারে অ্যাপল।

হার্ডওয়্যার ও সেবার সমন্বয়ে নিজেদের ইকোসিস্টেম আরও শক্ত করতে চায় প্রতিষ্ঠানটি। নতুন স্মার্ট হোম হাব দিয়ে ঘরের স্মার্ট ডিভাইস নিয়ন্ত্রণ, ভিডিও কল ও দৈনন্দিন কাজ সহজ করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ফোল্ডেবল আইফোন অ্যাপলের স্মার্টফোন বাজারে বড় পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

এই ভিডিওতে জানবেন-

  • ২০২৬ সালে অ্যাপলের সম্ভাব্য নতুন পণ্য
  • ফোল্ডেবল আইফোন ও এআর চশমা নিয়ে কী জানা গেছে
  • স্মার্ট হোম হাবে কী ফিচার থাকতে পারে