এআইনির্ভর সাইবার হামলা বাড়ার আশঙ্কা দেখছেন বিল গেটস

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১৩:২৫

এআইনির্ভর সাইবার হামলা বাড়ার আশঙ্কা দেখছেন বিল গেটস
ছবি: এএফপি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সাইবার হামলা বাড়তে পারে বলে সতর্ক করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। তার আশঙ্কা, আগামী এক বছরে এআইনির্ভর সাইবার হামলার কারণে বড় ধরনের নেতিবাচক পরিস্থিতি তৈরি হতে পারে। তবে এআই নিজেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকির চেয়ে বর্তমানে অসৎ ব্যক্তিদের হাতে প্রযুক্তিটির অপব্যবহারকে বেশি তাৎক্ষণিক হুমকি হিসেবে দেখছেন তিনি।

রবিবার (১১ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে গেটস বলেন, ‘আগামী এক বছরে সবচেয়ে বেশি যে ক্ষেত্রে এআইয়ের ক্ষতিকর প্রভাব দেখা যেতে পারে, তা হলো সাইবার হামলা।’ তার মতে, নিরাপত্তাব্যবস্থা ছাড়া সর্বশেষ এআই মডেল ব্যবহার করার সুযোগ অসৎ ব্যক্তিদের জন্য বড় ঝুঁকি তৈরি করছে।

গেটস বলেন, 

তিনি আরও বলেন, ‘এআইয়ের অপব্যবহার ঠেকাতে আরও কঠোর বিধিনিষেধ প্রয়োজন। বিশেষ করে জীবাণু ব্যবহার করে সন্ত্রাসী হামলা এবং সাইবার হামলার মতো ঝুঁকি কমাতে এ ধরনের ব্যবস্থা জরুরি।’

গত আগস্টে প্রকাশিত এক দীর্ঘ লেখায়ও এআইয়ের কারণে বিশ্বে বড় ধরনের পরিবর্তন, বিশেষ করে কর্মসংস্থানে সম্ভাব্য প্রভাব মোকাবিলায় যথেষ্ট প্রস্তুতি না থাকার বিষয়ে সতর্ক করেছিলেন গেটস। নতুন সাক্ষাৎকারে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এআই প্রতিষ্ঠানগুলোর স্বনিয়ন্ত্রণের ধারণার সঙ্গেও দ্বিমত পোষণ করেন।

গেটসের মতে, মানুষের উদ্ভাবিত সবচেয়ে বিপজ্জনক প্রযুক্তিগুলোর একটি নিরাপদ রাখতে শুধু সংশ্লিষ্ট কোম্পানিগুলোর ওপর নির্ভর করা যথেষ্ট নয়। গত আগস্টে প্রকাশিত এক দীর্ঘ লেখায়ও এআইয়ের কারণে বিশ্বে বড় ধরনের পরিবর্তন, বিশেষ করে কর্মসংস্থানে সম্ভাব্য প্রভাব মোকাবিলায় যথেষ্ট প্রস্তুতি না থাকার বিষয়ে সতর্ক করেছিলেন গেটস। নতুন সাক্ষাৎকারে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এআই প্রতিষ্ঠানগুলোর স্বনিয়ন্ত্রণের ধারণার সঙ্গেও দ্বিমত পোষণ করেন। সমাজের পক্ষ থেকে আরও কার্যকর নজরদারি ও নিয়ন্ত্রণ প্রয়োজন।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন