সাইবার অপরাধীরা যেভাবে আপনার ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহার করে

Tech World Desk

টেক ওয়ার্ল্ড ডেস্ক

মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ১৩:৫৯

সাইবার অপরাধীরা যেভাবে আপনার ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহার করে
ছবি : গ্লোবাল ইনভেস্টিকেটিভ জার্নালিজম নেটওয়ার্ক

কমদামের প্রযুক্তিপণ্য ও কিছু অজানা অ্যাপের মাধ্যমে বিশ্বেজুড়ে ব্যবহারকারীর ওয়াই-ফাই নেটওয়ার্ক দখল করছে সাইবার অপরাধীরা।

দ্রুত ছড়িয়ে পড়া এই বটনেট নেটওয়ার্কের মাধ্যমে ব্যবহারকারীরা অজান্তেই নানা অনৈতিক ও অবৈধ কার্যক্রমে ব্যবহার হচ্ছে তাদের ইন্টারনেট সংযোগ, জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রতিবেদনে বলা হয়েছে, বটনেট পরিচালনায় ব্যবহার হয় ‘রেসিডেনশিয়াল প্রক্সি’ সফটওয়্যার। এগুলো ব্যবহারকারীর ঘরের ইন্টারনেটকে তৃতীয় পক্ষের তথ্য আদান-প্রদানের জন্য কাজে লাগায়। কখনো কখনো এই সংযোগ অবৈধ কাজে ব্যবহার করা হয়। যদিও কিছু প্রক্সি নেটওয়ার্ক বৈধ কাজেও ব্যবহৃত হয়, অনেকে তথ্য সংগ্রহ বা অনৈতিক কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছে।

নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, বিনামূল্যে পাওয়া ভার্চ্যুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা কনটেন্ট শেয়ারিং অ্যাপগুলোতে ঝুঁকি বেশি। এগুলো ব্যবহারকারীর নেটওয়ার্ক অন্যদের জন্য উন্মুক্ত করে দেয়, যা পরে অপব্যবহারের সুযোগ তৈরি করে। ইন্টারনেট বিশ্লেষক প্রতিষ্ঠান স্পারের সহপ্রতিষ্ঠাতা রাইলি কিলমার বলেন, কোনো আইপি ঠিকানা যদি সন্দেহজনক কার্যক্রমের সঙ্গে যুক্ত হয়, ঝুঁকির সম্ভাবনা থাকে।

আপনার ওয়াই-ফাই অজান্তে ব্যবহার হচ্ছে কি না তা যাচাই করতে প্রথমে নেটওয়ার্কের কার্যক্রম পর্যবেক্ষণ করা প্রয়োজন। এর জন্য এমন টুল ব্যবহার করা যেতে পারে, যা সন্দেহজনক প্রক্সি শনাক্ত করে। ঝুঁকি দেখা দিলে নেটওয়ার্কে সংযুক্ত যন্ত্র ও ইনস্টল করা অ্যাপগুলো ধাপে ধাপে পরীক্ষা করতে হবে।

এছাড়াও বিনামূল্যে ভার্চ্যুয়াল প্রাইভেট নেটওয়ার্ক অ্যাপ বা অনুমোদনবিহীন গেম ও স্ট্রিমিং অ্যাপ ব্যবহার থেকে বিরত থাকতে হবে। সফটওয়্যার নিয়মিত হালনাগাদ করা এবং বিশ্বস্ত উৎস থেকে অ্যাপ ডাউনলোড করাও নিরাপত্তা নিশ্চিত করে।

নেটওয়ার্ক সচেতনভাবে ব্যবহার ও নিয়মিত নজরদারি দিয়ে ব্যবহারকারীরা নিজেদের অনলাইন সুরক্ষা অনেকটা নিশ্চিত করতে পারে।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন