নির্বাচন উপলক্ষ্যে ৪ দিন বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং
নির্বাচনকে সামনে রেখে বড় সিদ্ধান্ত নিল বাংলাদেশ ব্যাংক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চার দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে ইন্টারনেট ব্যাংকিং ও ব্যক্তি পর্যায়ের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) লেনদেন।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ৮ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ব্যাংক অ্যাপ ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তিতে অর্থ পাঠানো যাবে না। এই সময় বিকাশ, নগদ, রকেট, উপায়সহ সব ধরনের মোবাইল ব্যাংকিং সেবার লেনদেন নিবিড় পর্যবেক্ষণের আওতায় থাকবে। সন্দেহজনক লেনদেন হলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।