সার্ভার বিভ্রাটে বন্ধ গ্রোক এআই: টেক দুনিয়ায় নতুন বিতর্ক

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১৬:৪৬

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটসেবা গ্রোক আবারও বড় ধরনের সার্ভার বিভ্রাটে পড়েছে। যুক্তরাষ্ট্রজুড়ে হাজারো ব্যবহারকারী একই সময়ে গ্রোক-এর অ্যাপ ও ওয়েবসাইট ব্যবহার করতে না পারায় চরম ভোগান্তির শিকার হয়েছেন। ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, শুক্রবার দুপুরের দিকেই প্রথম সমস্যার খবর পাওয়া যায় এবং অল্প সময়ের মধ্যেই অভিযোগের সংখ্যা দ্রুত বেড়ে যায়। অনেক ব্যবহারকারী জানিয়েছেন, অ্যাপ খুলছে না, উত্তর আসছে না কিংবা শুধু ত্রুটির বার্তা দেখাচ্ছে।