দেশে প্রথম শেয়ারেবল সরকারি জিপিইউ ক্লাউড উন্মুক্ত
বাংলাদেশে প্রথমবারের মতো চালু হলো সরকারি শেয়ারএবল GPU ক্লাউড অবকাঠামো-যা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), মেশিন লার্নিং, ডিপ লার্নিং ও হাই পারফরম্যান্স কম্পিউটিং (HPC) গবেষণায় নতুন দিগন্ত খুলে দেবে।
এই উদ্যোগটি বাস্তবায়ন করেছে বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি (BHTPA) এবং পরিচালনার দায়িত্বে রয়েছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (BCC)। এতে NVIDIA Volta Tensor Core ভিত্তিক ২০টির বেশি GPU যুক্ত করা হয়েছে, যার সম্মিলিত ক্ষমতা ৯০০+ CPU সমতুল্য এবং সর্বোচ্চ ২,২৪০ টেরাফ্লপস ডিপ লার্নিং ক্যাপাসিটি প্রদান করতে সক্ষম।