অ্যান্ড্রয়েডের নতুন আপডেটে বাড়ছে ব্যবহারকারীদের উদ্বেগ
অ্যান্ড্রয়েডের নতুন আপডেট নিয়ে উদ্বেগ বাড়ছে। কর্মস্থলের দেওয়া ফোনে আর বার্তা গোপন থাকছে না। বার্তা পাঠানোর সুবিধা ঠিক থাকলেও সংরক্ষণের নিয়ন্ত্রণ যাবে প্রতিষ্ঠানের হাতে।
গুগল অ্যান্ড্রয়েডে একটি নতুন ব্যবস্থা চালু করেছে। এতে কর্মস্থলের নিয়ন্ত্রিত স্মার্টফোনে সব বার্তা সংরক্ষণ করা যাবে। রিচ কমিউনিকেশন সার্ভিসেস (আরসিএস) বার্তা এবং সাধারণ বার্তা দুটিই এতে থাকবে। প্রান্ত থেকে প্রান্তের সুরক্ষা থাকলেও ফোনে পৌঁছালে বার্তা আর সুরক্ষিত থাকে না। যার হাতে ডিভাইসের নিয়ন্ত্রণ থাকে সে বার্তা দেখতে পারে। এ কারণে গোপনীয়তা নিয়ে নতুন প্রশ্ন উঠেছে।
গুগল জানিয়েছে, এই ব্যবস্থা কর্মীদের নিয়মকানুন মানার জন্য দরকার। আগে অনেক খাতে সাধারণ বার্তা সংরক্ষণ করা হতো। এবার আরসিএস বার্তাও যুক্ত হলো। ব্যবহারকারীরা যখন এমন ডিভাইসে বার্তা পাঠাবেন তখন পর্দায় একটি স্পষ্ট নোটিশ পাবেন। সেখানে সংরক্ষণ সক্রিয় থাকার বিষয়টি জানানো হবে।
বিশেষজ্ঞরা বলছেন- ই-মেইলে কর্মীরা সাধারণত সাবধান থাকেন। কিন্তু বার্তা পাঠানোকে আলাদা মনে করা হয়। তাই এই পরিবর্তন দ্রুত আলোচনায় এসেছে। প্রতিষ্ঠান চাইলে তার দেওয়া ফোনে প্রতিটি বার্তা দেখতে পারবে। এতে কর্মীরা অন্য বার্তা মাধ্যম ব্যবহারে আগ্রহী হতে পারেন। পরিচিত অ্যাপ বাদ দিয়ে অনেকে বিকল্প পথ খুঁজবেন।
গুগলের দাবি, এই ব্যবস্থায় কর্মীরা বার্তা পাঠানোর সব সুবিধা পাবেন। প্রতিষ্ঠানও আইন মেনে যোগাযোগের রেকর্ড রাখতে পারবে। তবে বাস্তবে কর্মীদের মধ্যে অস্বস্তি বাড়ছে। কর্মস্থলের দেওয়া ডিভাইসে ব্যক্তিগত আলাপ না রাখার প্রবণতা বাড়তে পারে। এতে কর্মীরা ব্যক্তিগত কাজে নিজের ফোনই বেশি ব্যবহার করবেন।
খুব শিগগিরই কর্মস্থলের নিয়ন্ত্রিত অ্যান্ড্রয়েড ডিভাইসে একটি বার্তা দেখা যাবে। সেখানে জানানো হবে যে, ফোনের বার্তা আর একান্ত ব্যক্তিগত নয়।
সূত্র : ফোর্বস