আইসিটি বিভাগের নতুন সচিব কাজী আনোয়ার হোসেন

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১৭:২৫

আইসিটি বিভাগের নতুন সচিব কাজী আনোয়ার হোসেন
আইসিটি বিভাগের নতুন সচিব কাজী আনোয়ার হোসেন -ছবি : সংগৃহীত

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিব হিসেবে দায়ীত্ব পেয়েছেন কাজী আনোয়ার হোসেন। এর আগে তিনি স্থানীয় সরকার বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার (২৫ মার্চ) মধ্যরাতে এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, কাজী আনোয়ার হোসেনকে সচিব পদে পদোন্নতি দিয়ে আইসিটি বিভাগে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

একই রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রশাসনের আরও কিছু পদোন্নতি ও রদবদলের প্রজ্ঞাপন জারি করেছে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন