আয়আল কর্প, রেড ডাটা ও টেকওয়ার্ল্ডের সম্মিলিত ইফতার মাহফিল অনুষ্ঠিত
রাজধানীর গুলশানের সেন্টস ক্লাবে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও পেশাদার পরিবেশে অনুষ্ঠিত হলো দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় চার প্রতিষ্ঠান- আয়আল কর্প, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান রেড ডাটা, বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক এবং টেকওয়ার্ল্ড বাংলাদেশের সম্মিলিত ইফতার ও দোয়া মাহফিল। শনিবার (৭ মার্চ) অনুষ্ঠিত এই আয়োজনে শতাধিক কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট অংশীজন অংশগ্রহণ করেন।
এবারের আয়োজনটি ছিল মূলত তথ্যপ্রযুক্তি খাতের নতুন সম্ভাবনা, ব্যবসায়িক প্রবৃদ্ধি এবং কার্যকর নীতিমালা প্রণয়নের মাধ্যমে একটি শক্তিশালী ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তোলার সম্মিলিত অঙ্গীকার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের তথ্যপ্রযুক্তি খাতের প্রথিতযশা উদ্যোক্তা, বেসিসের সাবেক সভাপতি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্ণধার সৈয়দ আলমাস কবীর। এছাড়াও উপস্থিত ছিলেন রেড ডাটা-র সিইও ও আইএসপিএবি’র কোষাধ্যক্ষ মঈন উদ্দিন আহমেদ। অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনা ও ব্যবস্থাপনায় ছিলেন টেকওয়ার্ল্ড-এর ব্যবস্থাপনা সম্পাদক মুন এম রাজীব।
সৈয়দ আলমাস কবীর তার বক্তব্যে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরেন। তিনি বলেন,
অনুষ্ঠানে জানানো হয়, দেশের ইন্টারনেট সেবা থেকে শুরু করে তরুণ প্রজন্মের দক্ষতা উন্নয়ন এবং প্রযুক্তি সাংবাদিকতা- প্রতিটি ক্ষেত্রেই এই প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আয়আল কর্প ও বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক যেভাবে তরুণদের প্রযুক্তিগত উদ্ভাবনে উদ্বুদ্ধ করছে, তা আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহায়ক হবে। পাশাপাশি রেড ডাটা-র নিরবচ্ছিন্ন সেবা এবং টেকওয়ার্ল্ডের সচেতনতামূলক সংবাদ প্রবাহ প্রযুক্তি খাতের সামগ্রিক বিকাশে ইতিবাচক প্রভাব ফেলছে।
ইফতার মাহফিলের এই মিলনমেলা বিভিন্ন উইংয়ের কর্মীদের মধ্যে পারস্পরিক ব্যবসায়িক লক্ষ্য এবং উদ্ভাবনী ধারণা বিনিময়ের একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। কর্মীদের কর্মস্পৃহা বৃদ্ধি এবং লক্ষ্য অর্জনে তাদের একাত্ম করার পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর দীর্ঘমেয়াদী ব্যবসায়িক দর্শনের ওপর আলোকপাত করা হয়।
ইফতারের পূর্বে দেশ ও জাতির সমৃদ্ধি এবং দেশের তথ্যপ্রযুক্তি খাতের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।