অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারি দীর্ঘস্থায়ী করার ৫ কার্যকর কৌশল
বর্তমানে অ্যান্ড্রয়েড ফোনগুলো বড় স্ক্রিন, উজ্জ্বল ডিসপ্লে এবং উন্নত ফিচারের কারণে দ্রুত ব্যাটারি খরচ করে। দীর্ঘ সময় ফোন ব্যবহার করতে গেলে চার্জ দ্রুত শেষ হয়ে যায়। তবে কিছু সহজ সেটিংস এবং কৌশল মেনে চললে ব্যাটারি অনেক সময় পর্যন্ত চলতে পারে। এখানে আমরা পাঁচটি কার্যকর উপায় দেখাচ্ছি যা ব্যবহারকারীরা সহজেই প্রয়োগ করতে পারেন।
১. পাওয়ার সেভিং মোড চালু করুন

যদি মনে হয় ব্যাটারি দ্রুত শেষ হতে পারে, ফোনের পাওয়ার সেভিং মোড ব্যবহার করুন।
স্যামসাং ফোনে
সেটিংস > ব্যাটারি > পাওয়ার সেভিং চালু করুন। এটি নেটওয়ার্ক, সিঙ্কিং এবং লোকেশন সার্ভিস সীমিত করে, স্ক্রিনের রিফ্রেশ রেট কমায়। চাইলে CPU স্পিড কমানো, ব্যাকগ্রাউন্ড অ্যাপ সীমিত করা এবং অলওয়েজ অন ডিসপ্লে বন্ধ করা যায়। কুইক সেটিংস মেনু থেকেও এটি চালু করা সম্ভব।
গুগল পিক্সেল ফোনে
সেটিংস > ব্যাটারি > ব্যাটারি সেভার চালু করুন। ভিজুয়াল ইফেক্ট ও ব্যাকগ্রাউন্ড অ্যাপ সীমিত হয়। এক্সট্রিম ব্যাটারি সেভার চালালে গুরুত্বপূর্ণ ছাড়া সব অ্যাপ ও নোটিফিকেশন বন্ধ হয়। গিয়ার আইকন থেকে অনুমোদিত অ্যাপগুলো নির্বাচন করা যায়। অ্যাডাপটিভ ব্যাটারি চালু রাখলে অ্যাপ ব্যাটারি ব্যবহার সাশ্রয়ী হয়। শিডিউল ও রিমাইন্ডার ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে চালু করা যায়।
২. স্ক্রিনের উজ্জ্বলতা নিয়ন্ত্রণ করুন

স্ক্রিন বড় ও উজ্জ্বল হওয়ায় ব্যাটারি দ্রুত খরচ হয়। ডিসপ্লে সেটিংসে গিয়ে উজ্জ্বলতা কমিয়ে দিন। পুল-ডাউন স্ক্রিন থেকেও নিয়ন্ত্রণ করা যায়। অটোমেটিক বা অ্যাডাপটিভ ব্রাইটনেস বন্ধ রাখলে ব্যাটারি আরও সাশ্রয় হয়।
৩. লক স্ক্রিন পরিচালনা করুন

‘অলওয়েজ অন ডিসপ্লে’ ফিচার ব্যবহার করলে সময়, তারিখ বা অন্যান্য তথ্য সব সময় দেখা যায়।
স্যামসাং ফোনে
সেটিংস > লক স্ক্রিন > অলওয়েজ অন ডিসপ্লে বন্ধ করুন। চাইলে কেবল স্ক্রিন ট্যাপ করলে বা নির্দিষ্ট সময়ে দেখানোর অপশন ব্যবহার করতে পারেন।
পিক্সেল ফোনে
ডিসপ্লে > লক স্ক্রিন > অলওয়েজ শো টাইম এন্ড ইনফো চালু বা কাস্টমাইজ করুন।
৪. স্ক্রিন টাইম আউট সেট করুন

স্ক্রিন যত দীর্ঘ সময় অন থাকে, ব্যাটারি তত দ্রুত শেষ হয়। সেটিংস > ডিসপ্লে > স্ক্রিন টাইমআউট গিয়ে সময় ১৫ সেকেন্ড থেকে ১০ মিনিট পর্যন্ত নির্ধারণ করুন। প্রয়োজন ছাড়া দ্রুত অফ হয়ে যাওয়া ব্যাটারি সাশ্রয় করে।
৫. ব্যাকগ্রাউন্ড অ্যাপ আপডেট বন্ধ করুন

অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ডে চলতে চলতে ব্যাটারি খরচ করে।
স্যামসাং ফোনে
ব্যাটারি > ব্যাকগ্রাউন্ড ইউসেজ লিমিট > আনইউজড অ্যাপস টু স্লিপ চালু করুন। চাইলে ম্যানুয়ালি নির্দিষ্ট অ্যাপও স্লিপ করা যায়।
গুগল পিক্সেল ফোনে
ব্যাটারি > ব্যাটারি সেভার > অ্যাডাপটিভ ব্যাটারি চালু করুন। অ্যাপ ব্যাটারি ব্যবহার মেনু থেকে নির্দিষ্ট অ্যাপ নিয়ন্ত্রণ করা যায়।
এই পাঁচটি কৌশল মেনে চললে আপনার অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারি দীর্ঘস্থায়ী হবে এবং চার্জের চিন্তা অনেক কমে যাবে। নিয়মিত এই পরিবর্তনগুলো মেনে চলা ব্যবহারকারীর অভিজ্ঞতা অনেক ভালো করে তুলবে।
সূত্র : পিসিম্যাগ